প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর,
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- আপডেট সময় : ১১:২৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

ঢাকা ব্যুরো:
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহম্মেদ চুপ্পু।
পরে রাতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে যান তারেক রহমান। এরপর তিনি বাবা ও মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সুরা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।
প্রধানমন্ত্রী হিসেবে শপথের পর এই প্রথম পিতা – মাতার কবর জিয়ারত করলেন তারেক রহমান।


















