সাততলা বিল্ডিং এর তথ্য গোপন করে জমি রেজি:,
রাজশাহী নগরীতে রাজস্ব ফাঁকির অভিনব দৃষ্টান্ত!
- আপডেট সময় : ০৪:৫৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২২৯ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
বাংলাদেশে আয়কর ফাঁকি দেয়া যে একটি দণ্ডনীয় অপরাধ এই বোধ তথাকথিত ধর্ণাঢ্য ব্যক্তিগণ মনে করেনা। ফলশ্রুতিতে বিশাল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয় রাষ্ট্র ।
রাজশাহী নগরীতে আয়কর ফাঁকির অন্যন্য নজির স্থাপন করেছেন ১৫ জন ব্যক্তি। ক্রাইম নিউজ প্রতিক্ষণ এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। ০.০৪২২৮৫৬৮ একর জমির উপর নির্মিত টিউলিপ টাওয়ার টু ইউনিটের ০৭ তলা বাসা, কয়েরদাড়া, বোয়ালিয়া, রাজশাহীতে ১৪ টি ফ্ল্যাটের তথ্য গোপন করে শুধুমাত্র সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ১৪ জন ব্যক্তির নিকট একটি বিক্রয় কবলা দলিল সম্পাদিত হয় গত ০৯/১১/২০২৫ ইং তারিখে,যার দলিল নং ৭২৮৮/২৫। দলিলের মূল্য ৪০,০০,০০০/- ( চল্লিশ লক্ষ) টাকা, জমির শ্রেণি দেখান হয় ধানি,হস্তারিত সম্পত্তির পরিমাণ ০.০৪২২৮৫৬৮ একর । উক্ত সম্পত্তির উপর থাকা ০৭ তলা বিল্ডিয়ে মোট ১৩ টি ফ্ল্যাট এর তথ্য গোপন করা হয়েছে বলে জানা যায় । আয়কর ফাঁকির অসৎ উদ্দেশ্যে স্রেফ একটি দলিলে ১৪ জনকে জমি হস্তান্তর দেখান দাতা মোঃ শফিউল ইসলাম,পিতা মৃত কোরবান আলী,মাতা মোছা: শামসুন নাহার,স্থায়ী ঠিকানা : গ্রাম হরিপুর,ডাক : পার্বতীপুর,থানা + জেলা – জয়পুরহাট,বর্তমান ঠিকানা : হোল্ডিং নম্বর ১৬৩, কাজিহাটা,ডাক জিপিও,থানা রাজপাড়া,জেলা রাজশাহী ,এনআইডি নং – ৮১৯৮৫০৮২৬৬২৩৭, টিন নং -৪৩০৯৩৪৮৬৮৪৬৮।
গ্রহীতা ১) মোঃ সিরাজুল ইসলাম,পিতা মোঃ আজহার আলী,মাতা মোছা: রিজিয়া বেগম,১৬৭ নতুন বিলসিমলা,বন্ধ গেট, জিপিও, রাজপাড়া, রাজশাহী, ২) মোঃ রফিকুল ইসলাম,পিতা মাহাতাব উদ্দিন,বর্তমান ঠিকানা: ক -১৭৭/১ কুড়িল, ডাক খিলক্ষেত, থানা বাড্ডা,জেলা ঢাকা, ৩) আসমা খাতুন, স্বামী রফিকুল ইসলাম,মহল্লা – দাড়িপাতা,ডাক – বাঙ্গাবাড়ি-৬৩২০, থানা গোমস্তাপুর,জেলা চাঁপাইনবাবগঞ্জ ৪) শারমিন আক্তার যুথি, স্বামী আল আমিন প্রামাণিক,মহল্লা – চানপাড়া, ডাক ভবানীগঞ্জ ৬২৫০,থানা বাগমারা,জেলা রাজশাহী ৫) বাশির উদ্দিন, পিতা মৃত: আব্দুর রশিদ,মহল্লা – শেরপুর, ডাক – দেওপাড়া ৬৩২০,থানা গোমস্তাপুর,জেলা – চাঁপাইনবাবগঞ্জ ৬) মোসা:শালমা খাতুন, স্বামী মৃত বাশির উদ্দিন, মহল্লা তিলইর আলমপুর, ডাক – সোনাইচণ্ডী ৬৩১০, থানা নাচোল,জেলা চাঁপাইনবাবগঞ্জ ৭) সাজ্জাদ আলী,পিতা মোঃ হোসেন আলী,মহল্লা বলদিপাড়া,ডাক কোয়েরহাট ৬২৩০, থানা – তানোর,জেলা – রাজশাহী ৮) মোঃ শরিফুল ইসলাম, পিতা মোঃ জালাল উদ্দিন, মহল্লা কাওয়াভাষা,ডাক বোয়ালিয়া, থানা গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ, ৯) সুমন আলী,পিতা মনজুর আলী,মহল্লা বারঘরিয়া,ডাক বারঘরিয়া ৬৩০০, থানা চাঁপাইনবাবগঞ্জ সদর,জেলা চাঁপাইনবাবগঞ্জ, ১০) মোসা: ফারিয়া অবনী ছোঁয়া,পিতা – আমিনুল ইসলাম, মহল্লা সব্দলপুর,ডাক – সোনাইচণ্ডী ৬৩১০,থানা – নাচোল,জেলা চাঁপাইনবাবগঞ্জ ১১) মোছা: আখতারুন নেছা,স্বামী মোঃ রফিকুল ইসলাম,মহল্লা মোহাম্মদপুর ,ডাক বালানগর ৬২৫০,থানা বাগমারা,জেলা রাজশাহী ১২) ফেরদৌস আরা বেগম,স্বামী ডাক্তার গোলাম মোস্তফা,মহল্লা লক্ষ্মীপুর, টিবি কোয়াটার,ডাক জিপিও ৬০০০, থানা রাজপাড়া,জেলা রাজশাহী, ১৩) মোঃ ইসমাইল আজাদ,পিতা মফিজ উদ্দিন বিশ্বাস, ৩৭৩ উপশহর হাউজিং স্টেট,সেক্টর ২, ডাক সেনানিবাস -৬২০২,থানা বোয়ালিয়া,জেলা রাজশাহী ১৪) সাফিয়া নাহিদ কুসুম,স্বামী অহিদুল ইসলাম,মহল্লা বাঙ্গাবাড়িয়া মুন্সিপাড়া,ডাক নওগাঁ সদর ৬৫০০,থানা নওগাঁ সদর,জেলা নওগাঁ গণকে নিম্নে তফশিল বর্ণিত সম্পত্তি বিক্রয় কবলা দলিল সম্পাদন করেন।
তফশিল: জেলা রাজশাহী,সাব রেজিষ্ট্রি অফিস রাজশাহী সদর,থানা বোয়ালিয়া,রাজশাহী সিটি করপোরেশন ওয়ার্ড নং ১৬,মৌজা কয়েরদাড়া, জেএল নং সা: ১১১, আর এস ৮০, খংনং সিএস ১৯, এসএ ২১,আরএস ৯২, প্র: খং ১৬৭০,হোল্ডিং নম্বর ১৬৩৫, দাগ নং সিএস ও এসএ ৩৭,আরএস ৫৩ রকম ধানি,পরিমাণ ০.৪০০০ একর এর কাত ০.০৪৯৫ একর এর কাত ০.০৪২২৮৫৬৮ একর।
উপরোক্ত তথ্য পাওয়ার পর এভিডেন্স সংগ্রহ করে গ্রহীতা রফিকুল ইসলামের মুঠোফোনে বক্তব্য নেয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গ্রহীতা শারমিন আক্তার যুথির স্বামী আল আমিন এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সংগত কারণে অন্যান্য গ্রহীতাগণের বক্তব্য নেয়া হয়নি।















