ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়া কি আদৌ বন্ধ করা সম্ভব?

যে কোন ওয়েবসাইটে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই ওয়েবসাইট ব্লক

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, যে কোন ওয়েবসাইটে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই ওয়েবসাইট ব্লক।
রোববার (১৯ অক্টোবর) থেকে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচার হলে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেয়া হবে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সরকার একাধিক প্রজ্ঞাপন ও সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেয়া হবে।সরকারের সতর্কতার পর ইতোমধ্যে একাধিক ওয়েবসাইট তাদের অ্যাডসেন্স পরিবর্তন করেছে।

সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে সর্বোচ্চ সতর্কতা এবং কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে। এ বিষয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনলাইন জুয়া কি আদৌ বন্ধ করা সম্ভব?

যে কোন ওয়েবসাইটে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই ওয়েবসাইট ব্লক

আপডেট সময় : ০৯:০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫