নিখোঁজ বিজ্ঞপ্তি :
মো, সিজান গোদাগাড়ী থানা এলাকা থেকে নিখোঁজ!
- আপডেট সময় : ০৬:১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ২১১ বার পড়া হয়েছে

গোদাগাড়ী থানা প্রতিনিধি,রাজশাহী :
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভাগাইল গ্রাম হতে মো, সিজান নামক একটি ছেলে নিখোঁজ রয়েছেন।
সিজনের পিতা মো,সুজন আলী(৪০) পিতা মো, সাগবর আলী, মাতা মোছা: জহুরা বিবি,গ্রাম ভাগাইল,থানা গোদাগাড়ী, ১ নং ওয়ার্ড, দেওপাড়া ইউপি,জেলা রাজশাহী জানান, গত ২৮ মার্চ শনিবার বিকেলে পুত্র মো, সিজান আলীকে পারিবারিক কলহের কারণে বকাঝকা করেন। তারপর সে বাসা থেকে বের হয়ে যায় কিন্ত রাতে বাসায় ফিরে আসেনি।
রাতে বাসায় না ফেরায় পরের দিন ২৯ মার্চ রবিবার তার পিতা সুজন আলী সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও ছেলেকে না পাওয়ায় গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং – ১৩৪৬, তাং – ২৯/০৩/২০২৬ ইং।
শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচ ঘটিকায় নিখোঁজ সিজনের পিতা জানান তার সন্তানকে সে এখনও খুঁজে পায়নি। যদি কোন ব্যক্তি মো,সিজান এর খোঁজ পান তাহলে ০১৭৪৬৫৮৪০৬৯ নং মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করেছেন সিজনের পিতা মো, সুজন আলী।

















