ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদে বিল পাশ,

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে?

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:

বুধবার (০৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ কণ্ঠভোটে পাস হয়। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যক্রম পূর্বে জারি করা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তি পেল।

বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে।

উল্লেখ্য অন্তর্বর্তী সরকার এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। যা এই বিল পাশের মধ্য দিয়ে বৈধতা পেল।

অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি।

বিশ্লেষকদের মতে, কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হলে এরপর আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনা যাবে।

লেখক: খন্দকার মো, আখতারুজ্জামান,ব্যবস্থাপনা সম্পাদক,ক্রাইম নিউজ প্রতিক্ষণ, বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় সংসদে বিল পাশ,

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে?

আপডেট সময় : ০৩:১৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬