ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ভূমিকম্পে কেঁপে উঠল কেরমানশাহ প্রদেশ।

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৩৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিম ইরানে ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বুধবার রাত ১২টা ২৩ মিনিটে স্থানীয় সময়ে কেরমানশাহ প্রদেশের গিলান-এ-গারব এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। মাটির ৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে।

ইরান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক বড় ভূমিকম্প হয়েছে। সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৩ সালে বাম শহরে ৬.৭ মাত্রার ভূমিকম্প, যেখানে কমপক্ষে ৩৪ হাজার মানুষের প্রাণ যায়।

২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগরের তীরে হরমোজগান প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি আহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইরানে ভূমিকম্পে কেঁপে উঠল কেরমানশাহ প্রদেশ।

আপডেট সময় : ০৪:৩৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬