ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত ও নতুন ৫টি উপজেলার অনুমোদন।

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:

রাজশাহী বিভাগ আবারও ছোট করে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি দেশের চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে)প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠক। উক্ত বৈঠকে উপরোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।

নিকার বৈঠক সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে সেবা সহজ করা এবং জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে করে বগুড়াবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত ও নতুন ৫টি উপজেলার অনুমোদন।

আপডেট সময় : ০৯:২৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬