ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর,

কলাবাগান থানার উপ -পরিদর্শক ‘নিখোঁজ’!

ঢাকা ব্যুরো:
  • আপডেট সময় : ১০:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)

ঢাকা ব্যুরো:

রাজধানীর কলাবাগান থানার এক উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল থেকে ‘নিখোঁজ’ হয়েছেন। এই ঘটনায় জিডি করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কলাবাগান থানা পুলিশ।

উক্ত থানার ওসি মো. ফজলে আশিক ক্রাইম নিউজ প্রতিক্ষণকে বলছেন, ৩২ বছর বয়সী এসআই রাকিবুল হাসান সরকার মঙ্গলবার রাত্রিকালীন ডিউটির কথা বলে বেরিয়ে যান। মঙ্গলবার এসআই রাকিবের রাত্রিকালীন ডিউটি ছিল। বিকাল সাড়ে ৫টার দিকে একবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হয়। চা খেয়ে আবার ব্যারাকে ঢোকে। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে ৮টার দিকে আবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হয়।

তিনি বলেন, তারপর থেকে তার খোঁজ নেই। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় জিডি করা হয়েছে এবং সারা দেশের সব থানায় আমরা বার্তা দিয়েছি।

পরিবারের সদস্যরাও এসআই রাকিবের কোনো খোঁজ জানে না বলে তথ্য দেন ওসি ফজলে আশিককে। পরিবারের লোকজন বলছে, স্বাভাবিক ছেলে। কোথায় গেল তারাও বুঝতে পারছে না। কারো সঙ্গে কোনো পারিবারিক বিরোধের তথ্যও পাওয়া যায়নি।

রাকিবুল হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের মাইজ উদ্দিন সরকারের ছেলে। তিনি থানা পুলিশের জন্য নির্ধারিত ব্যারাকে থাকতেন।

পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার নাসিম এ-গুলশান বলেন, আমরা তার লোকেশনের বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাইনি। কারণ ব্যারাক থেকে বের হওয়ার সময় থেকেই তার মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে। আমরা এটা জানার চেষ্টা করছি।

ব্যারাক থেকে বের হওয়ার সময় রাকিবের সঙ্গে কোনো অস্ত্র ছিল না বলেও নিশ্চিত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীর,

কলাবাগান থানার উপ -পরিদর্শক ‘নিখোঁজ’!

আপডেট সময় : ১০:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬