ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান।

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এক সিদ্ধান্তে জানানো হয় যে, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে বৃহস্পতিবার থেকেই বাংলাদেশে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। বুধবার এশার নামাজের পর তারাবিহ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা। দেশের ৬৪ জেলা থেকে আসা তথ্য যাচাই-বাছাই করে সভা শেষে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ (বুধবার) রাতেই শুরু হচ্ছে তারাবিহ। এরপর শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। বুধবার সৌদি আরবে ১ ম রোজা শুরু হওয়ায় সবাই মঙ্গলবার রাতে জেনে যায় বাংলাদেশে রোজা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। তাই চাদ দেখা বা সরকারের ঘোষণার দিকে চোখ রাখেনি জনগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান।

আপডেট সময় : ১০:০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬