রাজশাহী মহানগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক,
দামকুড়া থানা এলাকা থেকে দেড় কেজি হেরোইনসহ একজন গ্রেফতার।
- আপডেট সময় : ১২:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহী এর উপ-পরিচালক জনাব মো: মেহেদী হাসান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সার্কেল স্টাফসহ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী,২০২৬) ভোর ৫:৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন নতুন কসবা গ্রামস্থ এলাকা হতে তিনটি স্বচ্ছ পলিথিন ব্যাগের ভিতরে (প্রতিটি ব্যাগে ৫০০ গ্রাম) করে মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই অবৈধ মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে দেশের তরুণ ও যুব সমাজকে বাঁচানো একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান উপ – পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান।
তিনি আরও বলেন, মাদকের বেশির ভাগ মামলায় জনগণ আদালতে স্বাক্ষী না দেয়ার কারণে খালাস পেয়ে যান। এবিষয়ে জন সচেতনতার কোন বিকল্প নেই। এদিকে একদল মাদক ব্যবসায়ী ডোর টু ডোর বা হোম সেলের মত করে মাদকদ্রব্য ঘরের দুয়ার পর্যন্ত পৌঁছে দিচ্ছে । মাদক এখন একটি সামাজিক ব্যাধি হিসেবে পরিণত হয়েছে ।একজন মাদকসেবী একটি পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট । সম্মিলিত প্রতিরোধ মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব। মাদক নির্মূলে প্রতিটি পাড়া মহল্লায় সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা অত্যাবশ্যক। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মাদক নির্মূলের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
তথ্য সূত্র: প্রেস বিজ্ঞপ্তি ।



















