নিউ গভ: ডিগ্রী কলেজ অডিটরিয়ামে,
রাজশাহী নগরীতে এসএসসি ১৯৯৩ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১০:৪৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

খন্দ: মো, আখতারুজ্জামান:
রাজশাহী নগরীর এসএসসি ১৯৯৩ ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী নগরীর ১৯৯৩ সালের প্রাক্তন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের অডিটরিয়ামে শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর সমস্ত ১৯৯৩ সালের এসএসসি পরীক্ষার প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল যেন এক মিলন মেলায় পরিণত হয় নিউ গভ: ডিগ্রি কলেজ অডিটরিয়ামে। এক সঙ্গে সবাই যেন হারিয়ে যায় ১৯৯৩ সালে, একে অপরের সাথে কুশলাদি বিনিময়ের মাধ্যমে।
বাদ আছর শুরু হয় তাদের অনুষ্ঠান ।একে অপরের সাথে কুশলাদি বিনিময়ের মাধ্যমে কখন যে সন্ধ্যা ঘনিয়ে আসে তার টের পায় মাগরিবের আজানের সময়। এরপর সকলে ইফতার করেন একসাথে।
জানা যায়, ১৯৯৩ এসএসসি ব্যাচের একটি ফেসবুক পেজ আছে। উক্ত ফেসবুক পেজের এডমিন ও আহ্বায়ক খন্দ: মো, আখতারুজ্জামান সুমন এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি । উক্ত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন পেজের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, শাম্মু, রানা, হান্নান, ওয়াশিম,ফারুক,মামুন,তুষার,রহিম,গুলু,মুকুল,মতিউর, ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলী মামুন,শাগির প্রমুখ ও আরও অনেকে। সন্ধ্যায় ইফতার শেষে তাদের এই পথচলা যেন আগামীতে অটুট ও অক্ষুণ্ন থাকে সেই মর্মে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।












