রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসকের আলোচনায় সাবেক ছাত্রনেতা ভিপি সাহিদ।
- আপডেট সময় : ০৬:০০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

খন্দ: মো,আখতারুজ্জামান:
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরংকুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর দেশের ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে।
আলোচনায় এবার রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ সিটিতে প্রশাসক হওয়ার দৌঁড়ে অনেকের নাম শোনা গেলেও সবচেয়ে বেশি সম্ভাবনায় রয়েছেন ৯০ এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া রাজশাহী কলেজের সাবেক ভিপি ছাত্রনেতা মো. সাহিদ হাসান।
জানা গেছে, সাহিদ হাসান রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন এবং রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি তিনি। এছাড়া রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন সাহিদ হাসান। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপ্রাপ্ত। রাজশাহী হার্ট ফাউন্ডেশনের এই আজীবন সদস্য রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত এডভোকেট নাদিম মোস্তফার আপন ছোটভাই।
বিএনপির একাধিক নেতা জানান, ক্লিন ইমেজের নেতা হিসেবে সাহিদ হাসানের সুখ্যাতি রয়েছে। তিনি দুঃসময়েও দলের সাথে ছিলেন। সেজন্য রাসিকে প্রশাসক হিসেবে তিনি এগিয়ে রয়েছেন।তাছাড়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে অনেক চমক সৃষ্টি করেছেন।রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে মোঃ সাহিদ হাসানকে মনোনীত করে রাজশাহীবাসীকে চমক দেখাতে পারেন।
এ বিষয়ে সাহিদ হাসান বলেন, দল বা সরকার চাইলে আমাকে দায়িত্ব দিতে পারে। আমি আশাবাদী যে, আমাকে মূল্যায়ন করবে। দায়িত্ব পেলে রাজশাহীর সকল মানুষের জন্য কাজ করে যাব। রাজশাহীকে জনগণের রাজশাহী হিসেবে গড়ে তুলব।
এদিকে, রাসিকের প্রশাসক পদে আলোচনায় রয়েছে আরও কয়েজনের নাম। তবে নতুন মুখ হিসেবে সৎ,যোগ্য ও সর্বজনগ্রাহ্য ভিপি সাহিদ হাসানকে রাসিক প্রশাসক মনোনীত করবেন বলে মনে করছেন রাজশাহীবাসী।










