সংবাদ শিরোনাম ::
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ!
খন্দ: মো, আখতারুজ্জামান:
- আপডেট সময় : ০৫:০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
খন্দ: মো, আখতারুজ্জামান:
ঢাকা থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে শনিবার (২৮ ফেব্রুয়ারী ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন গণমাধ্যমকে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইয়েল।
তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে।
অন্যদিকে ইসরাইয়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা চালায় ইরান।












