রাজশাহী নগরীতে,
চির নিদ্রায় শায়িত হলেন অভিনেতা শামস সুমন।
- আপডেট সময় : ০৪:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:-
নাটক,সিনেমার এক সময়ের তুখোড় অভিনেতা ছিলেন শামস সুমন। বিশেষ করে ৯০ দশকের পরবর্তী সময়ে সে একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে অভিনয় করেছেন।
শিক্ষানগরী হিসেবে খ্যাত রাজশাহীর প্রাণ কেন্দ্র হেতেম খাঁ গোরস্তানে চির নিদ্রায় শায়িত করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে অভিনেতার দাফন সম্পন্ন করা হয় ।
এর আগে ঢাকা থেকে তার মরদেহ রাজশাহীতে নেওয়া হলে জোহরের নামাজের পর ঝাউতলা এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সহকর্মী, স্বজন ও ভক্তদের উপস্থিতিতে সেখানে তাকে শেষ বিদায় জানানো হয়। উল্লেখ্য ১৮ মার্চ সকালে রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল।
অভিনেতা শামস সুমন গত ১৭ মার্চ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। নব্বইয়ের দশক থেকে টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া শামস সুমন দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।





















