ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে,

হাম ও উপসর্গে ঝরে গেল আরও ০৯ টি শিশুর প্রাণ!

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এক তথ্যে জানানো হয় যে, গত ২৭ এপ্রিল সকাল ৮টা থেকে ২৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ০৯ জন শিশুর প্রাণ ঝরে গেল। এদের মধ্যে ০৩ জন হামে ও বাকিরা সন্দেহভাজন রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া শিশুদের প্রত্যেকেই ঢাকার বাসিন্দা। সন্দেহভাজনদের মধ্যে দুজন করে ঢাকা ও বরিশাল এবং রাজশাহী ও সিলেটের একজন করে বাসিন্দা রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় প্রাপ্ত রোগী এক হাজার ২৭৬ জন শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৬৩ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে সর্বোচ্চ ৬১৫ জন ঢাকা বিভাগের। এর মধ্যে ৩৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৯৭৩ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৪১৬ শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য মতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৪৭ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২২৬ শিশুর।

একই সময়ে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা ৩৪ হাজার ৬৬২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৩ হাজার ৩৪৮ জন। তাদের মধ্যে ৪ হাজার ৮৫৬ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৯১ জন।

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সারাদেশে,

হাম ও উপসর্গে ঝরে গেল আরও ০৯ টি শিশুর প্রাণ!

আপডেট সময় : ০৮:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬