ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০২৬-২০২৭,

বিদুৎ-সামাদ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময় : ০৬:২৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২১০ বার পড়া হয়েছে

0-3048x4064-0-0-{}-0-12#

রাজশাহী ব্যুরো:

রাজশাহী আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০২৬-২৭ ইং কার্য্য নির্বাহী পরিষদের বজলুর রহমান বিদুৎ – আব্দুস সামাদ সরদার প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ৩.০০ ঘটিকায় আইনজীবী সহকারী সমিতির ২ নং ভবনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত পরিচিতি সভা শুরু হয়।সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সদস্য জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোকসেদ আলী ও সাবেক সাধারণ সম্পাদক মোক্তাসিম বিল্লাহ। সভায় প্রতিটি পদের প্রার্থীগণকে সকল ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের প্যানেলকে নির্বাচিত করার জন্য সকলের দোয়া ও ভোট প্রার্থনা করেন।

সভাপতির বক্তব্যে বজলুর রহমান বিদুৎ ও আব্দুস সামাদ সরদার বলেন, এই প্যানেল নির্বাচনে বিজয়ী হলে কি করবেন তার একটি রূপরেখা পেশ করেন। বিশেষ করে ১ নং আইনজীবি সহকারী সমিতির ভবনটি এখন পর্যন্ত দলিলিক ভাবে প্রাপ্ত হয়নি। যদিও উক্ত ভবনটি প্রায় ৪৫ বছর আগে নির্মিত হয়েছিল। এই ভবনটি ভূমি মন্ত্রীর মাধ্যমে দালিলিক কার্য্য সম্পাদন করত বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। যা বাস্তবায়ন হলে সমিতির আয় বৃদ্ধি পাবে।

তারা আরও বলেন, নিজ খরচে সমিতির সদস্যদের কল্যান করা হবে । সমিতির ব্যয় কমানো ও আয় বৃদ্ধি করা হবে।
সমিতির সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়ন ও পেশাগত ভোগান্তি দুর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালতে পেশকার পিয়ন কোন সদস্যের সাথে খারাপ আচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসা ভাতা,উৎসব ভাতা বৃদ্ধি করা হবে। মৃত্যুর পর নোমিনীর টাকা প্রদানে ভোগান্তি দুর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং নোমিনীর টাকা বৃদ্ধি করা হবে।

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন মোক্তাসিম বিল্লাহ, মোকসেদ আলী, এমদাদুর রহমান এমদাদ,আব্দুল গফুর,হামিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য আগামী ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল নয় ঘটিকায় ভোট গ্রহণ শুরু হবে।প্রায় ৭০০ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন বিকেল চারটা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহী আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০২৬-২০২৭,

বিদুৎ-সামাদ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৬:২৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬