ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০২৬-২০২৭,

জিয়া – রুবেল প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৬৬৩ বার পড়া হয়েছে

0-3048x4064-0-0-{}-0-12#

রাজশাহী ব্যুরো:

রাজশাহী আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০২৬-২৭ ইং কার্য্য নির্বাহী পরিষদের মো,জিয়াউল হক জিয়া- মো,আরিফুজ্জামান (রুবেল) প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় রাজশাহী নগরীর লোটাস কমিউনিটি সেন্টারে উক্ত পরিচিতি সভা শুরু হয়।সভায় সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সদস্য সিরাজ উদ্দিন সিরাজ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী জিয়াউল হক জিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী আরিফুজ্জামন রুবেল। সভায় প্রতিটি পদের প্রার্থীগণকে সকল ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের প্যানেলকে নির্বাচিত করার জন্য সকলের দোয়া ও ভোট প্রার্থনা করেন।

সভাপতির বক্তব্যে জিয়াউল হক জিয়া বলেন অতীতে এই সমিতির গুরুত্বপুর্ন পদে কিছু সিনিয়র সদস্য ব্যপক দূর্নীতি ও অনিয়মের পাহাড় গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা সমিতিকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন । ঠিক ভাবে নোমিনির টাকা পরিশোধ করতেন না।সমিতির বিভিন্ন ফরম বিক্রয়ে অসততার নজির স্থাপন করেছেন। আমরা নির্বাচিত হয়ে প্রতিটি সদস্যের নোমিনির টাকা যথা সম্ভব দ্রুততার সঙ্গে পরিশোধ করেছি।পর পর দুইবার নির্বাচিত হওয়ায় একটি নোমিনির টাকাও বাকী নেই। অথচ আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন চারজন সদস্যের নোমিনীর টাকা বাকি ছিল, যা আমরা নির্বাচিত হয়ে পরিশোধ করি।

তিনি আরও বলেন ২ নং আইনজীবি সমিতির ঘর নির্মাণ কালে শুধু চায়ের বিল ছিল প্রায় ১০,১২ হাজার টাকা। আমরা নির্বাচিত হয়ে সমিতির টাকায় চায়ের বিল দেখায়নি । নিজেদের পকেটের টাকা খরচ করে সমিতির কার্যক্রম পরিচালনা করেছি। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনারা দেখে শুনে মূল্যবান ভোট দিবেন। অনেকেই ভোট নেয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা কোন মিথ্যার আশ্রয় নিব না। তবে নিরলস ভাবে সমিতির উন্নয়নে কাজ করেছি ভবিষ্যতেও করব। ১ নং ভবন নির্মাণ বা জমির দালিলিক কাগজাদি সম্পর্কে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে। যেখানে আইনজীবী সমিতি তাদের ভবন নির্মাণ করতে পারেননি। সেখানে আমরা আইনজীবীর অধীনে। তাই কারো মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হয়ে আমাদের প্যানেলকে আবারও নির্বাচিত করলে সাধ্যমত চেষ্টা করব সমিতির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার।

আরও বলেন, নিজ খরচে সমিতির সদস্যদের কল্যান করা হবে । সমিতির ব্যয় কমানো ও আয় বৃদ্ধি করা হবে।
সমিতির সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়ন ও পেশাগত ভোগান্তি দুর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালতে পেশকার পিয়ন কোন সদস্যের সাথে খারাপ আচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রার্থী আরিফুজ্জামাণ রুবেল, হাবিবুর রহমান হাবিব, মাসুদ রানা প্রমুখ।

সভা শেষে উপস্থিত সদস্যদের সম্মানার্থে নৈশ ভোজের আয়োজন করেন। যা যথেষ্ট প্রশংসার দাবি রাখে বলে উপস্থিত সদস্যগণ জানান।

উল্লেখ্য আগামী ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল নয় ঘটিকায় ভোট গ্রহণ শুরু হবে।প্রায় ৭০০ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন বিকেল চারটা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহী আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২০২৬-২০২৭,

জিয়া – রুবেল প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬