সংবাদ শিরোনাম ::
মেডিকেল বোর্ড গঠন,
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে শিশু মৃত্যু অব্যাহত!
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:১৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক জন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এই খবর নিশ্চিত করেছেন।গত ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়।
এ নিয়ে হাম উপসর্গে মোট ৫১ শিশুর মৃত্যু হলো। পরিস্থিতি সামাল দিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম ০৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছেন বলে জানা গেছে।
এদিকে হাম প্রতিরোধে গত ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মহানগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলছে। উল্লেখ্য ৫৪,১৪৪ শিশুকে হামের টিকা দেওয়ার টার্গেট নিয়েছে রাসিক। তবে ইতিমধ্যে যারা হামে আক্রান্ত তারা সুস্থ্য হওয়ার পর টিকা নিতে পারবেন।




















