ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে,

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ০৯ শিশুর!

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় যে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত।

এদের মধ্যে তিনজন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন, বাকি ছয়জনের হামের উপসর্গে মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩।

২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬৬২ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৩ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭-এ। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৬ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৭৩ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৩৪৮ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৯ হাজার ৯৯১ জন।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সারাদেশে,

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ০৯ শিশুর!

আপডেট সময় : ০৮:৩৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬